নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচরে বুড়িঘাট স্পোর্টিং ক্লাবের উদ্যোগে চতুর্থ বারের ন্যায় ফুটবল ট্যুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম রাউন্ডের খেলায় খুল্যাং পাড়া স্পোর্টিং ক্লাব কে ২-১ গোলে হারিয়ে জয় নিশ্চিত করে বুড়িঘাট তারকা ক্লাব।
শনিবার (৩০ মে) বিকেলে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট এলাকায় এই ফুটবল ট্যুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
বুড়িঘাট স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এবার ৩০টি দল অংশগ্রহণ করেছে বলে জানিয়েছে আয়োজক কমিটির উপদেষ্টা হানিফ মীর। খেলায় বিজয়ী চ্যাম্পিয়ন দল কে নগদ ৩০হাজার টাকা ও রার্নাস আপ দলকে ১৫হাজার টাকা পুরষ্কার প্রদান করা হবে বলেও জানান তিনি।
এসময় বুড়িঘাট তারকা ক্লাবের অধিনায়ক ও স্থানীয় ইউপি সদস্য মোস্তফা খান এবং স্বেচ্ছাসেবক দলের নেতা তৌহিদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

