নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ঘিরে রাঙামাটিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেলে রাঙামাটি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ঘিরে দলীয় নেতাকর্মীরা আলোচনা সভায় যোগ দেন।
এসময় রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় উপজাতীয় বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত কর্ণেল মণিষ দেওয়ান।
রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় এসময় সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম ভূট্টো, সহ সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, রাঙামাটি পৌর বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফার পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফার রেইবো কনসেপ্ট বাস্তবানয়ন করতে হলে আমাদের দেশ ও জাতির সকল কে এগিয়ে আসতে হবে। শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে আগামী প্রজন্মকে এগিয়ে আসতে হবে বলেও যোগ করেন বক্তারা।
এর আগে দুপুরে রাঙামাটি জেলা ওলামা দলের আয়োজনে শহরের বিভিন্ন মসজিদের ঈমাম ও মুয়াজ্জিনগণ কোরআন খতম পরিচালনা করেন।
