নিজস্ব প্রতিনিধিঃ
আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে নানিয়ারচরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা।
নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমান চৌধুরীর সভাপতিত্বে এতে অনারেবল গেষ্ট ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ।
সভায় বক্তারা, আন্তর্জাতিক নার্স দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, ডাক্তারদের পাশাপাশি চিকিৎসা সেবায় নার্সদের ভূমিকা অপরিসীম। রোগীর সাথে নার্সদের আন্তরিক ব্যবহার একজন রোগীকে দ্রুত সুস্থ্য করে তোলে।
নানিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সের দন্ত চিকিৎসক ডা. সজিব দে’র সঞ্চালনায় এসময় মেডিক্যাল অফিসার ডা. রায়হান, ডা. ইসমাইল, ডা. এমদাদ, ডা. মানিয়া ইসলাম, ডা. মাইশা ইসলাম, ডা. উর্মি দে, ডা. জাকিউল ইসলাম, সিনিয়র নার্স পাহাড়িকা ও জুথিকা চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

