নিজস্ব প্রতিনিধিঃ
২০২০-২০২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টি-আর) কর্মসূচীর আওতায় বিভাগীয় কমিশনারের অনুকূলে অনুমোদিত বরাদ্দ হতে নানিয়ারচর উপজেলার স্থানীয় সংস্কৃতি চর্চা ও বিকাশের নিমিত্তে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাদ্যযন্ত্র বিতরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ তার নিজ কার্যালয়ে এসব বাদ্যযন্ত্র বিতরণ করেন।
এদিন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আবেদনের ভিত্তিতে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে হারমোনিয়াম, তবলা, বাঁশি, খঞ্জরি এবং ১টি প্রতিষ্ঠানে অন্যান্য বাদ্যযন্ত্র সহ গিটার ও জার্সি বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের মানসিক বিকাশে এসব বাদ্যযন্ত্র বিশেষ ভূমিকা রাখবে বলেও জানান এই নির্বাহী কর্মকর্তা।
এসময় নানিয়ারচর উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

