নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচরে বিদায়ী সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টায় নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি আল আমিন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি।
নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্জুরুল মোর্শেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মশিউর রহমান পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এছাড়াও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান। এছাড়াও উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর সরওয়ার কামাল ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, মাধ্যমিক পরিক্ষা একজন শিক্ষার্থীর শিক্ষা জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খুবই মনোযোগ সহকারে পড়ালেখা করতে হবে। পরিক্ষায় ভালো রেজাল্ট করে পরিবার ও শিক্ষকদের মান উজ্জ্বল করতে হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।

