নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটিতে সাইবার ক্রাইম মনিটরিং সেলের সহযোগীতায় হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে হারানো উদ্ধার করা ২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের তৎপরতায় উদ্ধার করা হয়।
মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমগণ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং পুলিশ সুপার সহ জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্ ) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম সহ সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।

