বাঘাইছড়ি প্রতিনিধিঃ
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার অর্ধশাধিক গ্রামে শিলাবৃষ্টি ও দমকা হাওয়ার ফলে শত শত বসত ঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
রোববার (২৯ মার্চ) প্রচন্ড শিলাবৃষ্টি ও দমকা হাওয়ার ফলে অধিকাংশ ঘরের টিনের চাল ফুটো হয়ে যায়। পাশাপাশি মৌসুমি ফল আম ও লিচুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
উপজেলার খেদারমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্টু চাকমা বলেন, তার ইউনিয়নে আনুমানিক ২০০ ঘরের চালা ফুটো হয়ে গেছে। স্থানীয় বাজারে এখন ঢেউটিন সংকট দেখা দিয়েছে। সরকারী ভাবে সহায়তা না পেলে ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করা সম্ভব নয়।
ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ দ্রুত সরকারি সহায়তা না পেলে আবারও বৃষ্টি হলে ঘরের মালামাল সব ভিজে নষ্ট হয়ে যাবে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান জানান বিষয়টি তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে জেনেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করা হচ্ছে শীঘ্রই সরকারি ভাবে ঢেউটিন সরবরাহের উদ্যোগ নেয়া হবে।

