মো. মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙ্গামাটির বাঘাইছড়িতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতী, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঈদ পূণর্মিলনী ও সূধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ মার্চ) বেলা সাড়ে ১২ টায় কাচালং সরকারি কলেজ অডিটোরিয়ামে উক্ত সূধি সমাবেশের আয়োজন করেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী।
এসময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ে মন্ত্রী এডভোকেট দীপের দেওয়ান এর একান্ত সহকারী সচিব মোঃ আল আমিন, কাচালং সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ান, জামায়াতে আমীর মাওলানা কবির আহমেদ, সাবেক ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা, সাবেক মারিশ্যা ইউনিয়ন চেয়ারম্যান আজিজুল রহমান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ।
বত্কব্যে বত্কারা বলেন, সকলের সহযোগিতা বাঘাইছড়ি উপজেলাকে একটি শান্তিপূর্ণ সহ অবস্থান ও উন্নতশীল উপজেলাতে রুপান্তরিত করা আমাদের প্রধান দায়িত্ব, তাই সকলকে একযোগে কাজ করতে হবে।

