নিজস্ব প্রতিনিধিঃ
পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ, রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বিকেলে রাঙ্গামাটির বনরূপাস্থ আয়োজন রেস্তোরাঁয় এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে. কর্ণেল মোহাম্মদ একরামুল রাহাত, পিএসসি, বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি পৌর প্রশাসক মোবারক হোসেন ও গেস্ট অব অনার হিসেবে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ, রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবু বকর ছিদ্দিক। সঞ্চালনা করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মুফতি মাওলানা মোঃ ওমর আলী।
মাহফিলে বক্তারা পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক পরিস্থিতি, শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন। তারা বলেন, পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সহাবস্থান নিশ্চিতকরণ এবং সকল ধরনের সন্ত্রাস ও অস্থিতিশীলতা রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এছাড়াও বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সংযম, আত্মশুদ্ধি ও মানবকল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।
ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
