মো. মহিউদ্দিনঃ
বাঘাইছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডে ২০২৫-২০২৬ অর্থবছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারন প্রকল্প ১ম সংশোধিত এর আওতায় প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বিকেলে মাষ্টার পাড়া এলাকায় কৃষক ও কৃষাণীদের নিয়ে আয়োজিত এই মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার।
বাঘাইছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলমের সভাপতিত্বে এসময় উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তোফায়েল আহমেদ, প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মাবুদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও পৌরসভার ব্লক সুপার সহ শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, বাঘাইছড়িতে কৃষি সম্প্রসরন অধিদপ্তরের সহায়তায় এবার প্রচুর পরিমান মরিচ ও সনিক চাষাবাদ হয়েছে।
এসময় কৃষক কৃষাণীরা জানান, সরকারি সহায়তা অব্যাহত থাকলে আরো অধিক দেশীয় নানাজাতের মসলা উৎপাদন সম্ভব হবে।
কারিগরী আলোচনা শেষে স্থানীয় ভাবে উৎপাদিত, মরিচ, পেঁয়াজ, রসুন, আদা ও সনিক চাষের উপকরণ পদর্শনীর আয়োজন করে কৃষি বিভাগ।

