মো. মহিউদ্দিনঃ
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩১ নং খেদারমারা ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায় দুস্থ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) সকালে খেদারমারা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এইসব ঈদ উপহার বিতরণ করেন ৩১ নং খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু বিল্টু চাকমা।
এসময় আরো উপস্থিত ছিলেন, খেদারমারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলী, অত্র ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সাধারণ মেম্বার সদস্য মনির হোসেন (মহিন), খেদারমারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লোকমান হোসেন সহ উপকারভোগীরা।
ঈদ উপহারের মধ্যে রয়েছে লাচ্ছি সেমাই -৩ পেকেট, বাংলা সেমাই -১ কেজি, তেল ১ লিটার, পিয়াজ-১ কেজি, চিনি- ১ কেজি, লুডুস- ৩ পেকেট সহ রসুন, লবন, কিসমিস ও বাদাম সহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী।

