মো. মহিউদ্দিনঃ
রাঙামাটির বাঘাইছড়িতে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধায় উপজেলা পরিষদ মিলনায়তন দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা, থানা অফিসার ইনচার্জ ওসি নাছির উদ্দীন মজুমদার, উপজেলা সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা।
এছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, উপজেলার মধ্যমপাড়া জামে মসজিদের খতিব মাওলানা রবিউল ইসলাম।

