Monday, March 9, 2026
  • Login
ajkerpahar.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাঙ্গামাটি
    • রাঙ্গামাটি সদর
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাজস্থলী
    • লংগদু
  • খাগড়াছড়ি
    • খাগড়াছড়ি সদর
    • গুইমারা
    • দীঘিনালা
    • মহালছড়ি
    • মাটিরাঙ্গা
    • মানিকছড়ি
    • রামগড়
    • লক্ষ্মীছড়ি
  • বান্দরবান
    • আলীকদম
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
    • লামা
  • কক্সবাজার
    • কক্সবাজার সদর
    • উখিয়া
    • কুতুবদিয়া
    • চকোরিয়া
    • টেকনাফ
    • পেকুয়া
    • মহশেখালী
    • রামু
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • কৃষি ও উন্নয়ন
  • অন্যান্য
    • বিনোদন
    • ধর্ম
    • অপরাধ
    • সারাবাংলা
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাঙ্গামাটি
    • রাঙ্গামাটি সদর
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাজস্থলী
    • লংগদু
  • খাগড়াছড়ি
    • খাগড়াছড়ি সদর
    • গুইমারা
    • দীঘিনালা
    • মহালছড়ি
    • মাটিরাঙ্গা
    • মানিকছড়ি
    • রামগড়
    • লক্ষ্মীছড়ি
  • বান্দরবান
    • আলীকদম
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
    • লামা
  • কক্সবাজার
    • কক্সবাজার সদর
    • উখিয়া
    • কুতুবদিয়া
    • চকোরিয়া
    • টেকনাফ
    • পেকুয়া
    • মহশেখালী
    • রামু
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • কৃষি ও উন্নয়ন
  • অন্যান্য
    • বিনোদন
    • ধর্ম
    • অপরাধ
    • সারাবাংলা
No Result
View All Result
ajkerpahar.com
No Result
View All Result

আন্তর্জাতিক নারী দিবস ঘিরে নানিয়ারচরে আশিকার নানা আয়োজন

Monday, 9 March, 2026.
in আন্তর্জাতিক, নানিয়ারচর, পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, লাইফ স্টাইল, সর্বশেষ সংবাদ
0
আন্তর্জাতিক নারী দিবস ঘিরে নানিয়ারচরে আশিকার নানা আয়োজন
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিনিধিঃ

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে নানিয়ারচরে ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মানববন্ধনের আয়োজন করেছে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস্।

রোববার (৮ মার্চ) বিকেলে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের মহাপুরম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বুড়িঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমোদ খীসা।

শুরুতে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস্ এর আয়োজনে সংস্থাটির বাস্তবায়নাধীন এমপাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় স্থানীয় কমিউনিটি চেইঞ্জ মেকার দলের যুব ও যুব নারীদের অংশগ্রহণে ফুটবল ট্যুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।

পরে “আজকের পদক্ষেপ—আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে এমপাওয়ারমেন্ট প্রকল্পের সিনিয়র প্রকল্প কর্মকর্তা সুব্রত খীসা-এর সভাপতিত্বে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

সভায় নারী ও কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা এবং সমাজের সর্বস্তরে তাদের সমঅধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন বক্তারা। এসময় নারী ও কন্যাশিশুর অধিকার সম্পর্কিত বিভিন্ন বার্তা সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন দিয়ে পুরো মাঠ সুসজ্জিত করা হয়।

অনুষ্ঠান শেষে বুড়িঘাট–রাঙ্গামাটি সড়কে একটি বর্ণিল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের মাধ্যমে নারী ও কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। এই আয়োজনের মাধ্যমে নারী ও কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা এবং সমাজে তাদের সমঅংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে স্থানীয় কমিউনিটির মধ্যে সচেতনতা বৃদ্ধির ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে বলে আয়োজকরা জানান।

এসময় নানিয়ারচর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমা, মহাপুরম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুশীল জীবন চাকমা, মহিলা কারবারি শান্তনা খীসা, সহকারী প্রকল্প কর্মকর্তা দিধিতি চাকমা ও সুমেধ চাকমা, আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর ক্রীয়া প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মিতু চাকমা ও আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস এর উপজেলা কো-অর্ডিনেটর সুবেন্দু চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Previous Post

আন্তর্জাতিক নারী দিবসে তারেক রহমানের আন্তরিক শুভেচ্ছা

Next Post

নানিয়ারচরে জীববৈচিত্র্য সংরক্ষণে অংশীদারদের প্রশিক্ষণ

Next Post
নানিয়ারচরে জীববৈচিত্র্য সংরক্ষণে অংশীদারদের প্রশিক্ষণ

নানিয়ারচরে জীববৈচিত্র্য সংরক্ষণে অংশীদারদের প্রশিক্ষণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • HomePage
  • Sample Page

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • HomePage
  • Sample Page

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist