মো. আলমগীর হোসেনঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে গাথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ মার্চ) বিকালে গাঁথা ছড়া বায়তুশ শরফ দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে খাগড়াছড়ি বায়তুশ শরফ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ওসমানের সভাপতিত্বে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিহি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন লংগদু জোন অধিনায়ক লে. কর্ণেল মীর মোরশেদ এসপিপি, পিএসসি।
এসময় লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর শাহিনুর আল সাকিব পিএসসি, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন, সহকারী পুলিশ সুপার (লংগদু-বাঘাইছড়ি সার্কেল) মোঃ মাহমুদুল হাসান, রাঙ্গামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু নাছির, উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়াসিফ রহমান, লংগদু প্রেসক্লাবের সভাপতি মোঃ এখলাছ মিঞা খান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা এএল এম সিরাজুল ইসলাম, ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লংগদু এর প্রজেক্ট-কোঅর্ডিনেটর মোঃ সাইফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য বিষয় আলোচনা করা হয়। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

