বাঘাইছড়ি প্রতিনিধিঃ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি’র) উদ্যোগে অসহায় পরিবারকে ২বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থিক অনুদান বিতরণ করা হয়।
রোববার (১ মার্চ) সাজেক ইউনিয়নের ৯ নং ত্রিপুরা পাড়ায় গৃহ নির্মাণের জন্য জোনাল ত্রিপুরা কে এই মানবিক সহায়তা বিতরণ করেন, বাঘাইহাট ব্যাটালিয়নের জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী।
এসময় অধিনায়ক লেঃ কর্ণেল মহিউদ্দিন ফারুকী বলেন, বিজিবি বর্ডারের নিরাপত্তার পাশাপাশি অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে, ভবিষ্যতেও এই ধারা অব্যহত থাকবে।

