নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে রাজস্থলীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার মৈত্রী পাড়া এবং মহাজন পাড়া এলাকায় রাজস্থলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজন তঞ্চঙ্গ্যার নেতৃত্বে ধানের শীষ প্রতীকে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
এসময় রাজস্থলী উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম রুবেল, সুপন তঞ্চঙ্গ্যা, উপজেলা ছাত্রদলের সদস্য শাহীন ইসলাম, ১নং ঘিলাছড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি শান্ত তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক মো. কাউসার, তাতীদলের সদস্য সচিব মো. ওসমান, রাজস্থলী সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সুফল তঞ্চঙ্গ্যা ও ঘিলাছড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অনিক তঞ্চঙ্গ্যা সহ ছাত্রদল, যুবদল, তাতীদল বিভিন্ন ইউনিট কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
