নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটিতে ইয়াবা ব্যবসায়ীর হামলার ঘটনায় ৩যুবক আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার রাত ৯টায় শহরের কলেজ গেইট এলাকায় মাদক দ্রব্য (ইয়াবা ও গাঁজা) বিক্রি কে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।
আহত সাগরের অভিযোগ, বেশ কিছুদিন ধরে কলেজ গেইট এলাকায় রুবেল (৩২), খোকন (৪০) ও আকবর (৪০) নামের ৩ব্যক্তি ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছে। এব্যাপারে জানতে পেরে আমরা ঘটনাস্থলে যাই। এসময় কয়েকজনের উপস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় তারা এখানে কি করছে জানতে চাই আমরা। হঠাৎ করেই দেশীয় অস্ত্র হাতে রুবেল, খোকন ও আকবর আমাদের দিকে তেড়ে আসে। পরে আমার ও আমার সাথে থাকা হানিফের উপর অতর্কিত হামলা চালাই মাদক ব্যবসায়ী রুবেল, খোকন ও আকবর। তারা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে এবং আমাকে মেরে ফেলার হুমকি দেয়। পরে স্থানীয় কয়েকজন যুবক এগিয়ে এলে তারা আমাদের কে ফেলে পালিয়ে যায়।
পরে আমরা চিকিৎসা নিতে হাসপাতালে এসেছি। হাসপাতাল থেকে বের হয়ে তারা পুলিশ কে অভিযোগ করবেন বলেও উল্লেখ করেন ওই ভুক্তভোগী।
স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ লাইন, কলেজ গেইট ও হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা পরিচালিত হয়ে আসছে। এই এলাকায় মাদকের রাঘব বোয়ালরাও ঘোরাঘুরি করে বলেও জানায় তারা।
এদিকে মাদকের অবাধ ব্যবহার যুব সমাজ কে ঠেলে দিচ্ছে এক অন্ধকার অধ্যায়ে। এই পরিস্থিতি থেকে মুক্তি চান এলাকার সচেতন মহল।

