নিজস্ব প্রতিনিধিঃ
২৯৯নং সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে রাঙ্গামাটি পৌর ছাত্রদলের সদস্য মো. জসিম উদ্দিনের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার ও লঞ্চঘাট এলাকায় প্রচারণা চালায় ছাত্রদল নেতারা।
গণসংযোগে ছাত্রদল নেতারা এডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে ভোট চান এবং তারেক রহমানের দেশ পুনর্গঠনে ৩১দফা বাস্তবায়নের পরিকল্পনা সমূহ তুলে ধরেন।
এসময় রাঙ্গামাটি পৌর ছাত্রদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এএস জাবেদ ইকবাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে শুক্রবার সকালে জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক রাসেল আদনানের উদ্যোগে দীপেন দেওয়ানের পক্ষে রাঙ্গামাটি শহরের হাসপাতাল এলাকায় গনসংযোগ ও লিফলেট বিতরণ করেছে সংগঠনটি।

