নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং আসনে লংগদুতে ব্যপক প্রচারণা চালিয়েছেন ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
সোমবার (২ ফেব্রুয়ারী) সকালে রাঙামাটি থেকে লংগদু পৌঁছালে কয়েকশ নেতাকর্মী অ্যাডভোকেট দীপেন দেওয়ান কে ফুল দিয়ে বরণ করে নেয়।
পরে তিনি লংগদু উপজেলার ভাইবোনছড়া বাজার, আটারকছড়াছড়া, মাইনী বাজার, গাঁতাছড়া সহ বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকে জনসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেন। প্রচারণাকালে তিনি ধানের শীষ প্রতীকে ভোট চান এবং রাঙামাটি কে একটু আধুনিক জেলা হিসেবে রুপান্তরের আশ্বাস প্রদান করেন।
এসময় ৯ম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী মৈত্রী চাকমা, জেলা বিএনপির সিঃ সহ সভাপতি আবু নাসের চেয়ারম্যান, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক তোফাজ্জল হোসেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল বারেক দেওয়ান সহ বিএনপির বিএনপির বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

