নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নানিয়ারচরে বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে নানিয়ারচর হার্টিকালচার সেন্টার মিলনায়তনে ২৯৯নং আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে এজেন্টদের প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান।
অনুষ্ঠানে পোলিং এজেন্টদের মাঝে প্রশিক্ষণ প্রদান করেন, জেলা বিএনপির পোলিং এজেন্ট প্রশিক্ষক ও সহ দপ্তর সম্পাদক মোঃ নাসির খান।
এসময় বিএনপির নির্বাচনী সমন্বয়ক সুবাশ চাকমা, নানিয়ারচর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ নুরুল ইসলাম, সহ সভাপতি রণ বিকাশ চাকমা, নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

