নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচরে সনাতনী সমাজ, মন্দির কমিটি ও সনাতনী বিভিন্ন সংগঠনের সাথে উঠান বৈঠক করেছে নানিয়ারচর উপজেলা বিএনপি।
সোমবার সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান।
এসময় নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, সহ সভাপতি রণ বিকাশ চাকমা, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন, দপ্তর সম্পাদক সানাউল্লাহ, যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আলী, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম সাইফ, জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুজন নন্দী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উত্তম আচার্য্য, পূজা উদযাপন কমিটির সভাপতি উত্তম কুমার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তারেক রহমান প্রস্তাবিত দেশ মেরামতে ৩১দফা বাস্তবায়ন ও পরিকল্পনার কথা তুলে ধরেন বক্তারা।

