নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে ছাত্রদল নেতা মো. জাবেদ ইকবাল।
শনিবার বিকেলে পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ জাবেদ ইকবালের নেতৃত্বে রাঙামাটি শিল্পকলা একাডেমি থেকে কলেজ গেইট পর্যন্ত এই নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, সহ সাধারণ সম্পাদক শ্যামল ত্রিপুরা, সহ সাধারণ সম্পাদক কামরুল হাসান শাওন, সহ সাংগঠনিক সম্পাদক রাসেল আদনান, অর্থ সম্পাদক হেলিম মিয়া, সহ দপ্তর সম্পাদক মো. আশরাফুল, সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক প্রবেট বড়ুয়া, সহ জলবায়ু ও পরিবেশ বিষয়ক সম্পাদক মহসিন রবি সহ জেলা, কলেজ, পৌর ও ওর্য়াড ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম রাঙামাটি জেলার সিনিয়র সহ- সভাপতি প্রকাশ বড়ুয়া ও সাংগঠনিক সম্পাদক সোনামুনি চাকমা উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে ছাত্রদলের নেতারা দেশ উন্নয়নে বিএনপির পরিকল্পনা সংবলিত লিফলেট বিতরণ করেন এবং প্রার্থীর পক্ষে ভোট প্রদানে উৎসাহিত করেন।

