মোঃ মহিউদ্দিন (বাঘাইছড়ি প্রতিনিধি) :
বাঘাইছড়িতে উৎসবমুখর পরিবেশে উদ্বোধন করা হলো ‘রাত্রিকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬’। সোমবার (১২ জানুয়ারি) আয়নামতি আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পশ্চিম মুসলিম ব্লক যুব উন্নয়ন ক্লাবের আয়োজনে খেলার সূচনা হয়।
উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মোঃ নুর আলম, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ওমর ফারুক। খেলা উপভোগ করতে বিভিন্ন বয়সের ক্রীড়াপ্রেমী দর্শকও উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা রাখা, মাদক থেকে দূরে রাখা এবং ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করাই এই আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এমন খেলাধুলার আয়োজন অব্যাহত থাকবে।

