নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচর উপজেলার বগাছড়ি মারকাজুল মা’আরিফ বায়েজিদ (রহ:) মাদ্রাসা পরিদর্শন ও শীতার্ত শিক্ষার্থীদের মাঝে শীতের কম্বল বিতরণ করেছেন নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার।
রোববার (২১ ডিসেম্বর) বিকেল ৩টায় নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি ওয়ার্ডের এই কওমি মাদ্রাসায় শীতের কম্বল বিতরণ করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুরুল মোর্শেদ।
এসময় তিনি ৫০জন শিক্ষার্থীর মাঝে শীতের কম্বল বিতরণ শেষে মাদ্রাসার পাঠদান, শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং মাদ্রাসার উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন।
পরিদর্শনকালে নানিয়ারচর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. বেনজির আলম সরকার ও বগাছড়ি ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেক সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

