নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে দলের নেতৃবৃন্দ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এসময় জেলা বিএনপির সংসদ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা বিএসপির সহ-সভাপতি মো: সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপির সাধারন সম্পাদক এড.মামুনুর রশীদ মামুন, যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল ইসলাম শাকিল, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ বাচ্চু মিয়া, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মুজিবুল হক, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান, জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক মো: নাজিম উদ্দিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান, জেলা জাসাসের সভাপতি মো. কামাল উদ্দিনসহ বিএনপির অংগ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় জেলা বিএনপির সংসদ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি মো: সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো বলেন, সারাদেশে বিএনপির পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে। রাঙ্গামাটিতে বিএনপির পক্ষে জনগণ ঐক্যবদ্ধ আছে। আগামীতে রাঙামাটিবাসী এলাকার উন্নয়নে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানকেই বেছে নেবে বলেও জানান তিনি।

