নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচর উপজেলার বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ও সহকারী শিক্ষকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নানিয়ারচর উপজেলার ইসলামপুর এলাকার বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।
সহকারী শিক্ষক রিটন চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, রিটন চাকমা দীর্ঘদিন এই বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বাংলাদেশ নির্বাচন কমিশনে তার চাকুরী হওয়ায় আজ আমরা তার বিদায় জানাচ্ছি। তবে তিনি আমাদের মাঝে সব সময় থাকবেন।
এসময় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ উচ্চ বিদ্যালয়ের সহ সভাপতি মো. মিজানুর রহমান, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব এলাহী, সহকারী শিক্ষক রিটন চাকমা, শামীম খান, জেকি চাকমা ও কেল্টন চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিটন চাকমা বাংলাদেশ নির্বাচন কমিশনে চাকুরী পেয়েছেন। আগামী ২১ডিসেম্বর তিনি ঢাকাস্থ বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে যোগদান করবেন।

