নিজস্ব প্রতিনিধিঃ
১৪ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে নানিয়ারচরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় নানিয়ারচর পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থীদের নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা, মোবাইল গেমিং এ আসক্তি ও মাদকাসক্ত থেকে বিরত থাকার জন্য উদাত্ত আহবান জানান বক্তারা।
নানিয়ারচর উপজেলা ছাত্রদল নেতা আবু হানিফের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এলাকার অর্ধশতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে।
এসময় স্থানীয় ভাই ভাই ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি নুর আলম নিজাম ও নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম,
বুড়িঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সবুর মিয়া ও ২নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি নাজমুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও নৈশভোজের আয়োজন করা হয়।

