নিজস্ব প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মোনাজাতের আয়োজন করেছে নানিয়ারচর উপজেলা বিএনপি।
শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ২নং ওয়ার্ড ইসলামপুর দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় নানিয়ারচর উপজেলা বিএনপির সহ সভাপতি নুরুল ইসলাম, নানিয়ারচর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ ইউনুস মিয়া ও বুড়িঘাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া শেষে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

