নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচরে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে মা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে মা দলের সাথে অভিভাবক ও শিক্ষকদের মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উপজেলা এডুকেশন ফ্যাসিলেটর মংসিং ইউ (মং) মারমা।
সভায় এসে প্রথমেই রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উপজেলা এডুকেশন ফ্যাসিলেটর মংসিং ইউ (মং) মারমা বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিদর্শন করেন। পরে স্কুলের বিদ্যুৎ ও পানির সমস্যা নিয়ে কথা বলেন। এসময় নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতার বিষয়ে ও কথা বলেন তিনি।
এসময় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব এলাহী ও বিদ্যালয়ের স্বাস্থ কর্মী হালিমা আক্তার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

