নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা ও গাঁজা সেবনের উপকরণ সহ ৩ যুবক কে আটক করেছে নানিয়ারচর থানা পুলিশ।
বুধবার (১৯ নভেম্বর) নানিয়ারচর উপজেলা পরিষদ রেষ্ট হাউজ সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে মামুন, জাবেদ ও মিলন হোসেন নামের ৩ যুবক কে আটক করেছে পুলিশ।
পরে ঘটনাস্থল পরিদর্শন করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নানিয়ারচর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা।
এবিষয়ে নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা সেবনকালে আমরা ৩ব্যক্তিকে আটক করেছি। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অভিযান পরিচালনাকালে নানিয়ারচর থানার এসআই মো. সোজাউদ্দৌলা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

