মাহাদী বিন সুলতানঃ
রাঙামাটির ২৯৯নং সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান এর সাথে লংগদু উপজেলা বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) সকালে মাইনী বাজার মাঠে এই মতবিনিময় সভা জনসভায় রুপান্তর হয়।
লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় এসময় রাঙামাটি জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি নাছির উদ্দীন, সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, যুগ্ম সম্পাদক শফিউল আজম ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল সহ জেলা ও উপজেলা বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, গত ১৭বছর আওয়ামিলীগ পাহাড় পরিমান দূর্নীতি করে পার্বত্য এই অঞ্চল কে অন্ধকারে রেখেছিল। আমরা এর আগেও বাংলাদেশে ব্যপক উন্নয়ন করেছি। আগামীতে সরকার গঠন করলে রাঙামাটির প্রতিটি পাড়া মহল্লায় ব্যপক উন্নয়ন করব।

