মাহাদী বিন সুলতানঃ
নানা জল্পনা কল্পনা শেষেআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির ২৯৯নং আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ ধর্মবিষয়ক সম্পাদক, সাবেক রাঙামাটি জেলা যুগ্ম জজ ও রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ২৯৯নং আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় ধানের শীষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, মরহুম আলহাজ্ব ফজলুল কাদের চৌধুরী স্মৃতি সংসদের নেতৃবৃন্দ।
এসময় ফজলুল কাদের চৌধুরী স্মৃতি সংসদের সভাপতি মো. ফোরকান, সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, সহ সভাপতি শহিদুল ইসলাম, তারা মিয়া, আবুল খায়ের ও বাদল মিয়া, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম ও আশরাফুল ইসলাম এবং কোষাধ্যক্ষ মো. রুবেল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে অ্যাডভোকেট দীপেন দেওয়ান সংগঠনটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন এবং ২৯৯নং আসনের ধানের শীষ প্রতীকে জয়লাভ করার জন্য দোয়া ও আশির্বাদ কামনা করেন।

