নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল রাঙামাটি জেলা শাখার উদ্যোগে তারেক রহমানের দেয়া বিবিসি বাংলার সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারটি বৈদ্যুতিক বড় পর্দায় (এলইডি স্ক্রিন) প্রদর্শন করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
বাংলাদেশ সাইবার দল রাঙামাটি জেলা শাখার সভাপতি বিনয় কান্তি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সহ সভাপতি মো. সাইফুল ইসলাম ভুট্টো, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের রাঙামাটি জেলা সভাপতি ও রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম পনির, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ মামুন, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান।
এসময় সাধারণ সম্পাদক কামরুল হাসান কাদের এর সঞ্চালনায় রাঙামাটি জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, মৎস্যজীবী দলের আহ্বায়ক নুরুল কবির বাছা, রাঙামাটি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আল আমিন, রাঙামাটি জেলা সাইবার দলের সাংগঠনিক সম্পাদক অভিনব চাকমা ও সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এলইডি স্ক্রিনে সম্প্রচার শেষে প্রধান অতিথি বলেন, এতক্ষণ চমৎকার একটা ভিডিও আমরা দেখলাম। তার এই বক্তব্যটি জনগণের মাঝে ছড়িয়ে দেওয়া দরকার। এই বক্তব্যের মাধ্যমে তিনি যেই নির্দেশনা দিয়েছেন তা বিএনপির সনদ বলা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

