নিজস্ব প্রতিনিধিঃ

প্রাকৃতিক দূর্যোগে নৌকা ডুবে নিহতের দুই পরিবার কে মানবিক সহায়তা প্রদান করেছে নানিয়ারচর জোন (ইনভিসিবল সেভেনটিন)।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ের সামনে এই মানবিক সহায়তা বিতরণ করেন, নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোঃ মশিউর রহমান, পিএসসি।
নিহত জীতেশ দেওয়ানের মা রিনুকা খীসা ও ডেনিজেন চাকমার পিতা জীতেন চাকমার হাতে এই মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করেন, নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোঃ মশিউর রহমান পিএসসি।
গত ৩০সেপ্টেম্বর নানিয়ারচরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে জীতেশ দেওয়ান ও ডেনিজেন চাকমা নিহত হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নামে।
বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন কমান্ডার জীতেশ দেওয়ান ও ডেনিজেন চাকমার পরিবারের পাশে দাঁড়িয়েছে।
নিহত জীতেশ দেওয়ানের মা রিনুকা খীসা জানান, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা অত্যন্ত খুশি। সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও স্বীকার করেন তিনি।
নিহত ডেনিজেন চাকমার পিতা জীতেন চাকমা বলেন, আমাদের সন্তানদের খুঁজে পেতে বাংলাদেশ সেনাবাহিনী অক্লান্ত পরিশ্রম করেছে। তাদের এই অবদান আমরা ভূলবনা। সাতার জানা না থাকলে সন্তানদের পানিপথে না পাঠাতে ও পরামর্শ দেন এই অভিভাবক।
এসময় নানিয়ারচর জোনের ক্যাপ্টেন ইবতিদা ও লেঃ আহনাফ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

