নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতায় শিক্ষা ও ক্রীড়া সামগ্রী এবং পুষ্টি পরিমাপক যন্ত্র বিতরণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও ইউনিসেফ এর যৌথ উদ্যোগে পরিচালিত পাড়া কেন্দ্রের পাড়াকর্মীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার দুপুরে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প (২য় পর্যায়) এর কেন্দ্রের পাড়া কর্মীদের নিকট এসব সামগ্রী ও পুষ্টি পরিমাপক যন্ত্র বিতরণ করেন, উপজেলা প্রকল্প ব্যবস্থাপক মুকুট চাকমা।
এসময় নানিয়ারচর উপজেলার প্রত্যন্ত এলাকার সামাজিক সেবা প্রদান প্রকল্প (২য় পর্যায়) এর কেন্দ্রের পাড়া কর্মীদের মাঝে বই, খাতা, কলম, শিশুদের ক্রীড়া সামগ্রী ও পুষ্টি পরিমাপক যন্ত্র বিতরণ করা হয়।
পার্বত্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতায় এসব শিক্ষা, ক্রীড়া ও পুষ্টি পরিমাপক যন্ত্র বিতরণকালে নানিয়ারচর উপজেলা সহকারী প্রকল্প ব্যবস্থাপক ভাষ্কর চাকমা ও রত্না চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

