রাঙামাটি প্রতিনিধিঃ
বিশ্ব শান্তি ও সকলের মঙ্গল কামনায় রাঙামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান কঠিন চিবরদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের শুকরছড়ি এলাকার বোধিপুর বন বিহারে ২১তম চিবরদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি।
এসময় রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাহুল চাকমা, ৩নং সাপছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি রুপায়ন চাকমা, ছাত্রদল নেতা সাদন বিকাশ চাকমা সহ স্থানীয় বৌদ্ধ ধর্মালম্বী বিএনপির বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বোধিপুর বন বিহারে ২১তম কঠিন চীবরদান অনুষ্ঠান-২০২৫ উপলক্ষে অন্যান্য দায়ক দায়িকাদের সঙ্গে তিনি বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান, হাজার প্রদীপ দান, বিশ্ব শান্তি প্যাগোডার উদ্দেশ্যে টাকা দান সহ নানাবিধ পূন্যানুষ্টানে অংশগ্রহণ করেন।
পরে তিনি ধর্মীয় নেতাদের ধর্মীয় দেশনা (বানী) শোনেন এবং বিশ্ব শান্তি ও সকলের মঙ্গল কামনা করেন।

