নিজস্ব প্রতিনিধিঃ
শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে নানিয়ারচর শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে পূজা উদযাপন কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে নানিয়ারচর উপজেলা ছাত্রদল।
সোমবার (২২সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় নানিয়ারচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসান মল্লিকের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা পূজা মন্ডপ পরিদর্শন করেন।
পূজা উদযাপন কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎকালে ছাত্রদলের নেতাকর্মীরা সনাতনী ধর্মালম্বীদের নির্বিঘ্নে পূজা উদযাপনে সার্বিক সহযোগিতার ও আশ্বাস দেয়।
এসময় নানিয়ারচর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম সাইফ ও ৩নং বুড়িঘাট ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

