নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামি নানিয়ারচর উপজেলা শাখার উদ্যোগে পানিবন্দী অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাহাড়ি ঢল ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করেন, নানিয়ারচর উপজেলার আমীর মাওলানা জুলফিকার আলী।
এসময় অসহায় এসব পরিবারের মাঝে ১০কেজি চাউল, ২কেজি আলু ও ১কেজি ডাল সহ নিত্যপ্রয়োজনীয় পন্য সামগ্রী তুলে দেন জামায়াতের নেতারা।
ত্রাণ সামগ্রী বিতরণকালে নানিয়ারচর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, উপজেলা সেক্রেটারি মো. আব্দুল কাইয়ুম, নানিয়ারচর সদর ইউনিয়ন সভাপতি মোঃ জাকির হোসেন ও অফিস সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

