নিজস্ব প্রতিনিধিঃ
বন বিভাগের উদ্যোগে নানিয়ারচরে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। কুতুকছড়ি রেঞ্জের আওতায় নানিয়ারচর উপজেলাধীন ঘিলাছড়ি ইউনিয়নে এই চারা বিতরণ করা হয়।
বৃহস্পতিবার বেলা ১২টায় বিভিন্ন জাতের ফলদ ও বনজ চারা বিতরণ করেন, ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমল কান্তি চাকমা।
এসময় জাম, তেতুল, মেহেগনি ও জারুল সহ বিভিন্ন জাতের ফলদ ও বনজ ১হাজার চারা বিতরণ করা হয়। স্থানীয় ৭০জন কৃষকের মাঝে এসব চারা বিতরণ করা হয়।
এসময় কুতুকছড়ি রেঞ্জ অফিসার মো. এহিয়া হোসেন, স্থানীয় ইউপি সদস্য, হেডম্যান কার্বারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে বৃহস্পতিবার বিকেলে বুড়িঘাট ও তৈ চাকমা রেঞ্জে বিভিন্ন জাতের ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়।

