মো. মহিউদ্দিনঃ
বাঘাইছড়ি উপজেলার ৩১নং খেদারমারা ইউনিয়নের দুরছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য জসনে জুলুছে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুরছড়ি এলাকাবাসী ও জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে জুলুছ’টি দুরছড়ি জামে মসজিদ থেকে বিকালে শুরু হয়। এটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মসজিদ প্রাঙ্গণে এসে আলোচনা সভায় সমবেত হয়।
আলোচনা সভায় হাফেজ দৌওলত আমিন এর সঞ্চালনায় ও দুরছড়ি জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা নুরুল আলম আনসারী’র সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ইউসুফ নূর আল কাদেরী, সহ সুপার কাজী ওবাদুল্লাহ শাহ ( রা:) তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসা পটিয়া, চট্টগ্রাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুরছড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ হেলাল উদ্দীন, ৩১ নং খেদারমারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলী, দুরছড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, ৩১ নং খেদারমারা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড মেম্বার মনির হোসেন মঈন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লোকমান হোসেন ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সহ বিভিন্ন মসজিদের খতিব, মাদ্রাসার শিক্ষক সহ সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান এতে অংশগ্রহণ করেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, নবীর জীবনাদর্শ আত্মস্থ করে ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও সামাজিক জীবনে প্রয়োগ করলেই প্রকৃত অর্থে ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য ফুটে উঠবে। ঈদে মিলাদুন্নবী (সা.) শুধু আনন্দের দিন নয়, বরং মানবতার মুক্তির বার্তা স্মরণ করার দিন।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাতব্যাপি ওয়াজ মাহফিলেও আয়োজন করা হয়।

