মো. মহিউদ্দিনঃ
রাঙামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার সাজেক এলাকায় জ্বালানী তেলের অবৈধ মজুদ ও চোরাচালান প্রতিরোধে কার্যকর গ্রহণ করেছে (৫৪ বিজিবি) বাঘাইহাট ব্যাটালিয়ন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী এর দিকনির্দেশনায় অত্র ব্যাটালিয়নের গেইটে তল্লাশী কার্যক্রমসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী বলেন, জ্বালানী তেলের পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও দেশের চলমান প্রেক্ষাপটে কিছু অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেট চক্র কর্তৃক কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা পরিলক্ষিত হচ্ছে।
এপ্রেক্ষিতে বাঘাইহাট ব্যাটালিয়ন সীমান্তবর্তী এলাকায় জ্বালানী তেলের অবৈধ মজুদ ও পাচার রোধে নিয়মিত তল্লাশী কার্যক্রমসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যহত থাকবে।

