মো. আলমগীর হোসেনঃ
রাঙামাটির লংগদু উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় লংগদু পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভার সভাপতিত্ব করেন, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন।
এসময় লংগদু থানা অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া, লংগদু উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, প্রানীসম্পদ কর্মকর্তা সৈকত সেন, লংগদু উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নাছির উদ্দীন, উপজেলা প্রকৌশলী মোঃ শামসুল আলম, লংগদু সরকারি মডেল কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওসমান গনিসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের প্রধানগনসহ আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন ঈদুল ফিতর শান্তিপর্ণভাবে পালনের জন্য পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ রোধ, অবৈধ বিদ্যুৎ সংযোগ রোধসহ উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরামর্শ প্রদান করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
