মো. আলমগীর হোসেনঃ
দেশের চলমান পরিস্থিতি ও অপারেশন ডেভিল হান্ট ফে -২ এর চলমান অভিযানে রাঙ্গামাটির লংগদু উপজেলায় একজনকে গ্রেফতার করেছে লংগদু থানা পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলার লংগদু সদর ইউনিয়নের কাঠালতলা এলাকা থেকে সন্তোষ চৌধুরি (৫০) কে ডেভিল হান্ট ফেজ-২ অপারেশনে আটক করা হয়।
থানা সুত্রে জানা যায়, আটক হওয়া সন্তোষ চৌধুরী লংগদু উপজেলার আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন, উপজেলা পেশাজীবি লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। চলমান ডেভিল হান্ট ফেজ-২ অপারেশনে লংগদু ইউপিয়স্থ তিনটিলা আসামীর নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে লংগদু থানায় বিভিন্ন ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করার প্রস্তুতি নিয়েছে পুলিশ।
লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া জানান, অপারেশ ডেভিল হান্ট ফেজ-২ অভিযান চলমান থাকবে। এলাকার পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগীতা চান তিনি।

