নিজস্ব প্রতিনিধিঃ
রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের সাথে ইফতার মাহফিলের আয়োজন করেছে নানিয়ারচর উপজেলার বগাছড়ি ওয়ার্ড বিএনপি।
শুক্রবার (১৩ই মার্চ) সন্ধ্যায় নানিয়ারচর উপজেলার বগাছড়ি হাই স্কুল মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান।
ইফতার মাহফিল অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জিয়া পুত্র আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এসময় নানিয়ারচর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. নুরুল ইসলাম, সহ সভাপতি মো. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার, বগাছড়ি ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মফিজ শেখ, সম্পাদক মো. আমির হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

