নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটি শহরের কলেজ গেইট মন্ত্রীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
সোমবার রাতে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে কলেজ গেইট মন্ত্রীপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
এসময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জসহ পুরো টিম অত্যন্ত দক্ষতা ও চৌকসতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানায়।

