Tuesday, March 10, 2026
  • Login
ajkerpahar.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাঙ্গামাটি
    • রাঙ্গামাটি সদর
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাজস্থলী
    • লংগদু
  • খাগড়াছড়ি
    • খাগড়াছড়ি সদর
    • গুইমারা
    • দীঘিনালা
    • মহালছড়ি
    • মাটিরাঙ্গা
    • মানিকছড়ি
    • রামগড়
    • লক্ষ্মীছড়ি
  • বান্দরবান
    • আলীকদম
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
    • লামা
  • কক্সবাজার
    • কক্সবাজার সদর
    • উখিয়া
    • কুতুবদিয়া
    • চকোরিয়া
    • টেকনাফ
    • পেকুয়া
    • মহশেখালী
    • রামু
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • কৃষি ও উন্নয়ন
  • অন্যান্য
    • বিনোদন
    • ধর্ম
    • অপরাধ
    • সারাবাংলা
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাঙ্গামাটি
    • রাঙ্গামাটি সদর
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাজস্থলী
    • লংগদু
  • খাগড়াছড়ি
    • খাগড়াছড়ি সদর
    • গুইমারা
    • দীঘিনালা
    • মহালছড়ি
    • মাটিরাঙ্গা
    • মানিকছড়ি
    • রামগড়
    • লক্ষ্মীছড়ি
  • বান্দরবান
    • আলীকদম
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
    • লামা
  • কক্সবাজার
    • কক্সবাজার সদর
    • উখিয়া
    • কুতুবদিয়া
    • চকোরিয়া
    • টেকনাফ
    • পেকুয়া
    • মহশেখালী
    • রামু
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • কৃষি ও উন্নয়ন
  • অন্যান্য
    • বিনোদন
    • ধর্ম
    • অপরাধ
    • সারাবাংলা
No Result
View All Result
ajkerpahar.com
No Result
View All Result

রাঙামাটিতে দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার

Tuesday, 10 March, 2026.
in ধর্ম, পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, রাঙ্গামাটি সদর, রাজনীতি, সর্বশেষ সংবাদ
0
রাঙামাটিতে দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিনিধিঃ

রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন, সামাজিক বৈষম্য হ্রাস এবং যাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে “দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) সকালে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশন, রাঙামাটি জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী।

বক্তব্যে জেলা প্রশাসক বলেন, যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা, যা সঠিকভাবে আদায় ও বণ্টন করা গেলে সমাজে দারিদ্র্য উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেতে পারে। তিনি ইমাম-খতিব ও ধর্মীয় নেতৃবৃন্দকে যাকাত বিষয়ে সচেতনতা বৃদ্ধি, বিত্তবানদের উদ্বুদ্ধকরণ এবং স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে যাকাত আদায়ে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। সুষ্ঠু যাকাত ব্যবস্থাপনা গড়ে তুলতে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করতে হবে বলেও যোগ করেন তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন, রাঙামাটি জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী। বক্তব্যে উপপরিচালক বলেন, যাকাত কেবল দান নয় এটি একটি সামাজিক নিরাপত্তা ব্যবস্থা, যা সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে অসহায়, দরিদ্র, শিক্ষার্থী ও চিকিৎসা সহায়তাপ্রার্থী মানুষের জীবনমান উন্নত করা সম্ভব। এ লক্ষ্যে মসজিদভিত্তিক উদ্যোগের মাধ্যমে বিত্তবানদের নিকট থেকে যাকাত সংগ্রহ ও প্রকৃত উপকারভোগীদের মাঝে সুষ্ঠু বণ্টনের ওপর গুরুত্বারোপ করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, সাবেক এজিএম, রাঙামাটি অঞ্চল, সোনালী ব্যাংক পিএলসি, ওয়ালিউন নবী, আল হারামাইন হজ্জ কাফেলার সত্ত্বাধিকারী শাহীন আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী ডা. মুশফিকুর রহমান ও লোকমান হাকিম।

ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার পেয়ার আহম্মদ এর সঞ্চালনায় সেমিনারে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন, রাঙামাটি বায়তুশ শরফ জব্বারীয়া আদর্শ আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শামসুল আরেফিন এবং আলোচনা করেন, মাওলানা মো. আসহাদুল ইসলাম।

এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, কাঠালতলী জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো: নুরুল কবির রিজভী। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল হাসেম।

এসময় জেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, আলেম-ওলামা, শিক্ষক-শিক্ষিকা, ব্যবসায়ী ও সমাজের সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Previous Post

ওলামা দলের উদ্যোগে রাঙামাটিতে ইফতাল মাহফিল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • HomePage
  • Sample Page

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • HomePage
  • Sample Page

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist