তসলিম উদ্দীন (বরকল):
বরকলে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট আটক করেছে ১২বিজিবি ছোট হরিনা জোন।
সোমবার গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি শহরে পাচারের উদ্দেশ্যে আমতলা গ্রামে মসজিদের পাশের একটি বাড়ির একটা কক্ষ থেকে তল্লাশি চালিয়ে ১৩শত প্যাকেট ORIS ও ৪৮০প্যাকেট PATRON ESSE Light সিগারেট জব্দ করে ১২বিজিবি ছোট হরিনা জোনের একটি টহল দল। যার বাজার মুল্য আনুমানিক ৬,৬৪,০০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এবিষয়ে ১২বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, মাদক, চোরাকারবারি বিষয়ে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছে। মাদক সমাজের জন্য একটা অভিশাপ। মাদক নির্মুল করতে বিজিবি কে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান। জব্দকরা সিগারেট রাঙামাটি পাচারের উদ্দেশ্যে একটি ঘরে মজুদ করা হয়েছিলো। আটকৃত মালামাল বরকল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি।

