নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দরিদ্র ও দুস্থ্য পরিবারের সদস্যদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছেন নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান।
শনিবার (১৪ই মার্চ) দুপুরে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুর ও নানিয়ারচর সদর এলাকায় ঈদ উপহার হিসেবে শাড়ি ও পাঞ্জাবি বিতরণ করেন তিনি।
এদিন ১২০জন অসহায় পরিবারের সদস্যদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন বিএনপি নেতা নুরুজ্জামান।
এসময় নানিয়ারচর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউনুস মিয়া, নানিয়ারচর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ তুতি মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল জলিল ও উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে মানবিক ঈদ উপহার পেয়ে আনন্দ উৎসাহ প্রকাশ করেছে সুবিধাভোগী পরিবারের সদস্যরা।
এবিষয়ে জানতে চাইলে নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ঈদ উপহার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে সাধারণ মানুষের পাশে থাকতে পারাটাই আমার লক্ষ্য। আমি এভাবেই সাধারণ মানুষের পাশে থাকতে চাই। এবার ৫শতাধিক পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আগামীতেও এভাবে সাধারণ মানুষের পাশে থাকতে চাই।

