মো. মহিউদ্দিনঃ
রাঙামাটির বাঘাইছড়িতে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবি’র পক্ষ থেকে অসহায় পরিবার কে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) সকালে বাঘাইহাট জোনের সদর দপ্তরে অত্র জোনের অধিনায়ক কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী, পদাতিক এর নির্দেশনায় সাজেক ইউনিয়নের শান্তিপাড়া গ্রামের বাসিন্দা কাটা (কারবারি) সহ বেশ কয়েকজনকে চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বিজিবি জানায়, বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক এর নির্দেশক্রমে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত স্থানীয় দরিদ্র অসুস্থ কাটা (কারবারী) সহ বেশ কয়েকজনকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

