Monday, April 13, 2026
  • Login
ajkerpahar.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাঙ্গামাটি
    • রাঙ্গামাটি সদর
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাজস্থলী
    • লংগদু
  • খাগড়াছড়ি
    • খাগড়াছড়ি সদর
    • গুইমারা
    • দীঘিনালা
    • মহালছড়ি
    • মাটিরাঙ্গা
    • মানিকছড়ি
    • রামগড়
    • লক্ষ্মীছড়ি
  • বান্দরবান
    • আলীকদম
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
    • লামা
  • কক্সবাজার
    • কক্সবাজার সদর
    • উখিয়া
    • কুতুবদিয়া
    • চকোরিয়া
    • টেকনাফ
    • পেকুয়া
    • মহশেখালী
    • রামু
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • কৃষি ও উন্নয়ন
  • অন্যান্য
    • বিনোদন
    • ধর্ম
    • অপরাধ
    • সারাবাংলা
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাঙ্গামাটি
    • রাঙ্গামাটি সদর
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাজস্থলী
    • লংগদু
  • খাগড়াছড়ি
    • খাগড়াছড়ি সদর
    • গুইমারা
    • দীঘিনালা
    • মহালছড়ি
    • মাটিরাঙ্গা
    • মানিকছড়ি
    • রামগড়
    • লক্ষ্মীছড়ি
  • বান্দরবান
    • আলীকদম
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
    • লামা
  • কক্সবাজার
    • কক্সবাজার সদর
    • উখিয়া
    • কুতুবদিয়া
    • চকোরিয়া
    • টেকনাফ
    • পেকুয়া
    • মহশেখালী
    • রামু
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • কৃষি ও উন্নয়ন
  • অন্যান্য
    • বিনোদন
    • ধর্ম
    • অপরাধ
    • সারাবাংলা
No Result
View All Result
ajkerpahar.com
No Result
View All Result

বাঘাইছড়ি বাড়ছে সূর্যমুখি চাষ; লাভের আশায় কৃষক

Saturday, 4 April, 2026.
in কৃষি ও উন্নয়ন, বাঘাইছড়ি, রাঙ্গামাটি, সর্বশেষ সংবাদ
0
বাঘাইছড়ি বাড়ছে সূর্যমুখি চাষ; লাভের আশায় কৃষক
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

মো. মহিউদ্দিনঃ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাতে এবার সূর্যমুখী চাষ যেন হয়ে উঠেছে আলোচিত সাফল্যের গল্প। চলতি মৌসুমে উপজেলা কৃষি অফিসের প্রণোদনা কর্মসূচির আওতায় প্রায় ১৮ হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষাবাদ  করে আশাতীত ফলনের স্বপ্ন দেখছেন স্থানীয় কৃষকরা।

উপজেলার ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় প্রকৃত কৃষকদের উন্নত জাতের সূর্যমুখী বীজ দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং জমি প্রস্তুত ভালো হওয়ায় মাঠজুড়ে এখন হলুদ ফুলে ছেয়ে গেছে সূর্যমুখীর বাগান।

সরেজমিনে দেখা যায়, সূর্যের দিকে মুখ তুলে থাকা সারি সারি সূর্যমুখী ফুল যেন কৃষিজমিকে রূপ দিয়েছে এক অনন্য সৌন্দর্যের উদ্যানে। চারদিকে সবুজ গাছ আর হলুদ ফুলের মেলবন্ধনে তৈরি হয়েছে অপরূপ দৃশ্য। আকর্ষণীয় এই ফুলের মাঠ দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরাও ভিড় করছেন। অনেকে আবার ফসল ঘরে তিলতে ব্যস্ত সময় পার করছে।

স্থানীয় কৃষক আব্দুল হালিম বলেন, উপজেলা কৃষি অফিস থেকে প্রণোদনার আওতায় পাওয়া সূর্যমুখী বীজ দিয়ে জমিতে চাষ করেছি। ফলন ভালোই হয়েছে লাভের আশায় আছি, তবে যদি তেল নেওয়ার জন্য ভর্তুকি মূল্যও মেশিনের ব্যবস্থা করা দিতো আমরা আরো বেশি সুবিধা পেতাম।

স্থানীয় চাষি মোঃ জিলানী জানান, আগে বিভিন্ন ধরনের সবজি চাষ করেছি কিন্তু সূর্যমুখী করিনি। এবার উপজেলা কৃষি অফিসের সহায়তায় শুরু করেছি। বর্তমানে প্রতিটি গাছে ফুল পেকেছে ঘরে তুলা বাকী। আগামী মৌসুমে আরও বেশি জমিতে সূর্যমুখী চাষ করব।

বাঘাইছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলম  বলেন, এবছর ১৮ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষাবাদ হয়েছে যা গত বছরের তুলনায় ৩ হেক্টর বেশি, উপজেলায় মোট ৬০ জন কৃষককে বীজ দিয়েছি, কৃষি অফিসের মাধ্যমে কৃষকদের রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ থেকে ফসল রক্ষায় নিয়মিত পরামর্শ ও মাঠ পর্যায়ের সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, কৃষকদের যে চাহিদা ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্র যেমন তেল প্রসেসিং মেশিন, আমি ঊর্ধ্বতন  কর্মকর্তাদের সাথে আলোচনা করে তাদের চাহিদা মিটানোর চেষ্টা করব।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সূর্যমুখী একটি স্বল্প মেয়াদি ও তুলনামূলক কম খরচের ফসল। তেলের জন্য এই ফসলের চাহিদা দিন দিন বাড়ছে। ফলে বাজারে এর দামও কৃষকের অনুকূলে থাকছে। চলতি মৌসুমে বাঘাইছড়িতে ফলন প্রত্যাশা অনুযায়ী হলে আগামী মৌসুমে আরও বেশি কৃষক সূর্যমুখী চাষে যুক্ত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Previous Post

রাঙামাটি পুলিশের সহযোগীতায় ২৫টি হারানো মোবাইল ফেরত

Next Post

বরকলে লিটার প্রতি ৩শ টাকায় অকটেন বিক্রির অভিযোগ

Next Post
বরকলে লিটার প্রতি ৩শ টাকায় অকটেন বিক্রির অভিযোগ

বরকলে লিটার প্রতি ৩শ টাকায় অকটেন বিক্রির অভিযোগ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • HomePage
  • Sample Page

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • HomePage
  • Sample Page

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist